খালেদা জিয়ার পরবর্তী হাজিরা ৬ জুলাই (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭ , ০৩:৪৮ পিএম


খালেদা জিয়ার পরবর্তী হাজিরা ৬ জুলাই (ভিডিও)

জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পরবর্তী হাজিরা আসছে ৬ জুলাই ঠিক করেছেন আদালত। জানালেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

বিজ্ঞাপন

পুরান ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামান নতুন এ দিন ঠিক করেন।

বৃহস্পতিবার এ দুই মামলার আত্মপক্ষ সমর্থনের দিন ঠিক ছিল। কিন্তু বিএনপি নেত্রী সময় আবেদন করায় আদালত নতুন এ দিন ঠিক করেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার সকালে জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে গুলশান থেকে আদালতে যান খালেদা। বেলা সাড়ে ১১টায় তিনি বকশি বাজারের আলিয়া মাদরাসা মাঠের বিশেষ আদালতে পৌঁছান।

এদিকে গেলো ১৫ জুন বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল টাস্ট্র দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন আর রশিদকে জেরা করেন খালেদার আইনজীবীরা।

বিজ্ঞাপন

এর আগে  ৮ জুন বৃহস্পতিবার একই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে  জেরা করার অনুমতি দেন আদালত।

২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

বিজ্ঞাপন

অন্যদিকে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক।  ২০০৯ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় খালেদাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

 

এইচটি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission